1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে সরব আরিফ

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিটির ক্ষমতা ছাড়ার পর নীরবই ছিলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। কিন্তু রাজনীতির মাঠে সিনিয়র নেতাদের অনুপস্থিতি ভোগাচ্ছিল দলটিকে। এ নিয়ে খোদ দলের ভেতরেই নানা আলোচনা, সমালোচনা। মাঠে থাকা নেতাকর্মীরা আকার-ইঙ্গিতে জানিয়ে দিচ্ছিলেন তাদের ক্ষোভের কথা। এই অবস্থায় সিলেটের আন্দোলন কর্মসূচিতে মাঠে সক্রিয় হলেন সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। নিজের অনুসারী বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে গতকাল দুপুরে রাজপথে প্রথম তার উপস্থিতি জানান দিলেন। তার এই সরব উপস্থিতি সিলেটে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের উজ্জীবিত করে তুলেছে। নেতাকর্মীরা জানিয়েছেন, সিলেটে ২৮শে অক্টোবর থেকে কর্মসূচি পালন করতে গিয়ে মামলার পর মামলায় বিপর্যস্ত নেতাকর্মীরা। এখন পর্যন্ত সিলেটে প্রায় ৪০টির মতো মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৩ শতাধিক নেতাকর্মী।

মামলার হুলিয়া মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হাজারো নেতাকর্মী। ফলে সিলেটের রাজপথে সিনিয়র নেতাদের উপস্থিত না হওয়া নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছিল। তবে, জেলা ও মহানগর বিএনপি’র নেতারা কৌশলে সরব রয়েছেন।

একইসঙ্গে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মাঠে রয়েছেন। গতকাল শনিবার থেকে সিলেটের আন্দোলনমুখোর রাজনীতিতে সক্রিয় হলেন আরিফ। বিএনপি’র কেন্দ্রীয় সহ ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ সিলেটের অন্য নেতাদের নিয়ে নগরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে মিছিল শুরু করেন। মিছিলটি জিন্দাবাজার পয়েন্ট হয়ে জেলরোড পয়েন্টে গিয়ে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিএনপি’র তরফ থেকে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সিলেটেও এই কর্মসূচি পালন করতে হবে। আমরা এই তফসিল মানি না। অবশ্যই এ তফসিল বাতিল করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বিএনপি’র আন্দোলনে সবাই অংশগ্রহণ করবেন। গণতন্ত্রকে ফিরিয়ে আসতে হবে। আল্লাহ আপনাদের সহায় হবেন। আপনারা প্রত্যেকে প্রত্যেকের পাড়া-মহল্লায় হরতালকে সাকসেসফুল করুন। এদিকে, রাজপথে আরিফুল হক চৌধুরী সক্রিয় হওয়ায় নেতাকর্মীরা চাঙা হয়ে উঠেছেন।

সিলেট নগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী গনমাধ্যমকে জানিয়েছেন, দেরিতে হলেও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর রাজপথে নামা সিলেট বিএনপি’র নেতাকর্মীদের জন্য ইতিবাচক। আমরা তাকে স্বাগত জানাই। এটা সিলেটের নেতাকর্মীদের রাজপথে ভূমিকা রাখতে আরও প্রেরণা যোগাবে বলে জানান তিনি।

এদিকে, হরতালকে সফল করতে গতকাল সিলেটে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছে। জেলা ও মহানগর বিএনপি’র নেতাকর্মীরা বিকালে ও সন্ধ্যায় সিলেটে মিছিল করেছে। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারাও মিছিল বের করেন। কেউ কেউ মশাল মিছিলও করেছেন।

তারা জানিয়েছেন, সিলেটে হরতাল পালনেও বিএনপি’র নেতাকর্মীরা সক্রিয় থাকবেন। এজন্য তারা সিলেটবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//জামিল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park