1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন সিলেটের ১১ নেতা

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শনিবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবার ফরম প্রতি নেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা।

প্রথম দিনেই সিলেট বিভাগের ১১ নেতা সংসদ সদস্য প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।
এরমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল মৌলভীবাজার-২ আসনে লড়াই করতে মনোনয়ন ফরম কিনেছেন। সুনামগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন অ্যাডভোকেট রনজিত সরকার। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের পক্ষ থেকে দলীয় মনোনয়ন ফরম কেনা হয়েছে। সিলেট-৫ আসনে নৌকা নিয়ে লড়তে চান তিনি।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার পর গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

বেলা সাড়ে ১১টায় মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা মনোনয়ন ফরম কেনেন। একইভাবে বাইরে থেকে হুমড়ি খেয়ে পড়েন সকাল থেকে অপেক্ষমাণ নেতাকর্মীরা।

প্রথম দিনে ১৯০টি ফরমের মধ্যে সিলেট বিভাগের জন্য ১১টি, ঢাকা বিভাগ ৫১টি, চট্টগ্রাম বিভাগে ৪০, ময়মনসিংহ বিভাগে ১৫, বরিশাল বিভাগে ১১, খুলনা বিভাগে ২২, রংপুর বিভাগে ১৭ এবং রাজশাহী বিভাগ ২৩টি।

মনোনয়ন ফরম কেনার সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ৫০ হাজার টাকা জমা দিতে হয়। জাতীয় পরিচয়পত্রের ওপর দলীয় পদ ও আসন উল্লেখ করার কথা বলেছে আওয়ামী লীগ। মনোনয়ন ফরম কেনা যাবে ২১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন কেনা ও জমা দেওয়া যাবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//জামিল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park