1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

তফসিল প্রত্যাখ্যান করে সিলেটে বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :জনতার দাবি না মেনে তড়িঘড়ি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেয়া এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে নগরীর পেপার পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওসমানী শিশু পার্কের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র নেই, কথা বলার স্বাধীনতা নেই, মানুষ ভোট দিতে পারে, দিনের ভোট রাতে দেয়া হয়। শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ নির্বচারে গুলি করে গণতন্ত্রকামী জনগণকে হত্যা করে, মানুষ বাড়ি ঘরে ঘুমাতে পারে না। এমন পরিস্থিতিতে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আরেকটি ভোট ডাকাতির প্রস্তুতি নিয়ে কতিত নির্বাচনের তফসিল ঘোষনা করেছে। যা দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। দেশে বিরাজমান এই সংকটময় পরিস্থিতিতে এই সরকার ও সরকারের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশনের অধিনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। অবিলম্বে সংসদ ভেঙ্গে দিয়ে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোন গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদি, নজিবুর রহমান, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক হাসান আহমদ পাটওয়ারী প্রমূখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরসি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park