
হবিগঞ্জ সংবাদদাতা :হবিগঞ্জের বাহুবলে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচী পালন করেছে বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সিটকো গ্যাস পাম্পের কিছু দূরে মহাসড়ক অবরোধ করে রাখে দলটির সমর্থকেরা।
পিকেটিংয়ের সময় দূর থেকে দেখে মহাসড়কে চলাচলরত ট্রাক-সিএনজি অটোরিকশাকে ঘুরে যেতে দেখা গেছে। প্রায় আধা ঘন্টা পিকেটিং করে সেখান থেকে চলে যান নেতকর্মীরা।
বিএনপির চলমান ১ দফা আন্দোলনের পঞ্চম ধাপের অবরোধ চলছে। অবরোধে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবরোধ, পিকেটিং, মশাল মিছিল করে কর্মসূচী বাস্তবায়নে কাজ করছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// তানিয়া
