1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শায়েস্তাগঞ্জে মিনিট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ২

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

হবিগঞ্জ সংবাদদাতা :হবিগঞ্জের শাযেস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন, এতে গুরুতর আহত হয়েছেন সিএনজিতে থাকা দুই যাত্রী।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর-সুরাবই নামক স্থানে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক উপজেলার বিশাউড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৮)।

আহত দুজন মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মলাই মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) এবং ফারুক মিয়ার ছেলে সাইদুল মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সিলেট থেকে আসা একটি মিনিট্রাক ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি।

এতে সিএনজির চালক ও দ্ইু যাত্রী গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় সিএনজি চালক জাহাঙ্গীর মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

অপর দুজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই বিপুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park