
সিলেট আলাপ ডেস্ক :নারীদের স্বাবলম্বী করতে নানমুখী প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক মো.মহিউদ্দিন।
তিনি বুধবার (১৫ নভেম্বর) বিকেলে জেলা তথ্য অফিস সিলেটের আয়োজনে মহানগরের নয়াসড়কে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন।
জেলা তথ্য অফিস সিলেটের উপপরিচালক মো.সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে পরিচালক মো.মহিউদ্দিন আরো বলেন, আগেকার দিনে কেবলমাত্র নারীদেরকে গৃহকর্মে আবদ্ধ করে রাখা হতো। কিন্তু বর্তমান সরকারের নানামুখী কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে। ফলে নারীরা আজ সকল পর্যায়ে কাজ করছেন পুরুষের পাশাপাশি। জেলা তথ্য অফিস সিলেট আয়োজিত এ সমস্ত প্রচারণামূলক অনুষ্ঠান নারীদেরকে উদ্বুদ্ধ করতে জোড়ালো ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিলট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো.লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব
