1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে আবাসিক হোটেল থেকে একজনের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকার একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. জইন উদ্দিন খান (৩৯)।

আজ শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে বনগাঁও হোটেল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

জইন উদ্দিন খান হবিগঞ্জের নবীগঞ্জ থানার নাদামপুর গ্রামের মো. মইজ উদ্দিন খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে জইন উদ্দিনের কোনো সাড়া শব্দ না পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িকে জানায় হোটেল কর্তৃপক্ষ।

পরে হোটেলের ৪০১ নং কক্ষের দরোজা ভেঙে বাথরুমের ভেতরে জইন উদ্দিনের দেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি।

জইন উদ্দিনের পরিবারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park