1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটের রাজপথে নেই বিএনপি

  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বিএনপির তৃতীয় দফায় সিলেটসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হলেও সিলেটে অবরোধের কোন প্রভাব পড়েনি। অবরোধ ডেকে মাঠে নেই বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীরা। সিলেটের সড়কগুলোতে যানবাহন চলাচল আগের মতোই স্বাভাবিক রয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলো সিলেটে এসে প্রবেশ করছে। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেও যথারীতি বাস ছেড়ে যাচ্ছে।

অবরোধকারীদের বিশৃঙ্খলা ও যেকোনো ধরনের তৎপরতা ঠেকাতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরেজমিনে দেখা গেছে, নগরীর বিভিন্ন সড়কে সকাল থেকে হালকা ও ভারী যানবাহন চলাচল করছে। অফিসগামী লোকজনকে গণপরিবহনে ও ব্যক্তিগত গাড়ি নিয়ে কর্মস্থলে ছুটতে দেখা গেছে।

অবরোধের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত যানবাহন বন্ধ রেখেছে। তবে শিক্ষার্থীরা অবরোধ ডিঙিয়ে নির্ধারিত যানবাহন ছাড়াও গণপরিবহনে স্কুল কলেজে যেতে দেখা গেছে।

বুধবার সকাল ৬টা থেকে দুপুর বারোটা পর্যন্ত অবরোধকারীদের কোথাও কোন অবস্থান বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

এদিকে অবরোধকারীদের ঠেকাতে সিলেটের বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। তার পাশাপাশি র্যাব ও বিজিবির টহল অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে মাঝ পথেই পণ্ড হয় যায় বিএনপির সমাবেশ। সমাবেশ বানচালের প্রতিবাদে পরের দিন (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা বিএনপি হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দেওয়া হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park