1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ছাতকে বিএনপি-জামাতের ১৬ জনের নামে মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

ছাতক সংবাদদাতা :ছাতকে বিএনপি-জামাতের ১৬ জন নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সরকারি ও বেসরকারি তথা রাস্তায় যানবাহনের ক্ষতি সাধনের লক্ষে অবস্থান এবং অন্তর্ঘাত মুলক কাজে সরকার পতনের উদ্দেশ্যে ষড়যন্ত্রে করার অপরাধে The Special Power Act.1974 এর 15 (3) 25 D ধারায় থানায় এ মামলা দায়ের করা হয়।

৬ নভেম্বর ছাতক থানার এস আই মোঃ সাইদুর রহমান বাদী হয়ে থানায় এ মামলাটি (নং ৪,তাং ০৬.১১.২৩ ইং) দায়ের করেন।

মামলায় এজাহার ভুক্ত ১৬ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত নামা আরো ৫৫/৬০ জনকে আসামি করা হয়েছে মামলায়। ১৬ জন আসামির মধ্যে বিএনপি-যুবদলের ১৩ জন ও জামাতের ৩ জন রয়েছেন। এর মধ্যে চরেরবন্দ এলাকার বাসিন্দা যুবদল নেতা কামাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

মামলায় নাম উল্লেখিত আসামিরা হলেন, ছাতক পৌর সভার চরেরবন্দ এলাকার আজমান আলীর পুত্র কামাল মিয়া, বাগবাড়ি গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র ছাতক পৌর সভার কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ জসিম উদ্দিন সুমেন, নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের জৈতি মিয়া তালুকদারের পুত্র লিজন মিয়া তালুকদার, লেবারপাড়া গ্রামের শানুর মিয়ার পুত্র খায়ের উদ্দিন, মন্ডলীভোগ গ্রামের ইউনুস আলীর পুত্র আবু হুরায়রা সুরত, চরেরবন্দ গ্রামের মশাই মিয়ার পুত্র আঙ্গুর মিয়া,বাগবাড়ি গ্রামের হাজীআব্দুল মুক্তাদিরের পুত্র আব্দুল বারী শিমুল, কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও গ্রামের সুরুজ আহমদের পুত্র ইজাজুল হক রনি কালারুকা গ্রামের আজিজুর রহমানের পুত্র জাকির হোসেন ইসলামপুর ইউনিয়নের নিজগাও গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র রাসেল আহমদ, বনগাও গ্রামের শাহাব উদ্দিনের পুত্র ইলিয়াস,আব্দুর রহিমের পুত্র হেলাল,গনেশপুর গ্রামের মাকিম আলীর পুত্র,হুমায়ুন কবির,জৈন্তাপুর গ্রামের আমির উদ্দিনের সুরুজ্জামান,গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের পুর্বচানপুর (তকিপুর) গ্রামের নুর ইসলামের পুত্র মুহিবুর রহমান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ মারওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park