1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে ছাত্রলীগের গণমিছিল ও শান্তি সমাবেশ

  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও অবৈধ হারতালের প্রতিবাদে গণমিছিল ও শান্তি সমাবেশ করেছে গোলাপগঞ্জ উপজেলা ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগ। সোমবার দুপুরে গণমিছিল পরবর্তী

শান্তি সমাবেশে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মান্না আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মালাকার আপুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, সদস্য রুহেল আহমদ রিপন, তারেক আহমদ।

শান্তি সমাবেশে বক্তারা বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, জনগণের জান মালের ক্ষতি করে কেউ ক্ষমতায় আসতে পারবেনা। ক্ষমতায় আসতে হলে জনগণের সমর্থন নিয়ে আসতে হবে। যারাই রাস্তায় নৈরাজ্য করবে তাদের ধরে পুলিশের হাতে সোপর্দ করার আহবান জানান বক্তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা হালিমুর রশিদ রাপু, মিনাজুর রহমান, শেখ জিলু আহমদ, নোমান আহমদ, শেখ মাসুম, বদরুল ইসলাম, আমান উদ্দিন, আয়াছ আহমদ, ফয়ছল আহমদ, তোরা মিয়া, আব্বাস আহমদ, শাহরুখ আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মিলাদ আহমদ, হোসেন আহমদ, জুয়েল আহমদ, কাদির আহমদ, সামাদুল ইসলাম, জবরুল ইসলাম, অনিম আহমদ, সাকির হোসেন সাকু, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা শেখ দিলওয়ার হোসেন, তুজার আহমদ, মেহেদী তাহমীদ, মাহিন আহমদ, সাকির হোসেন, সাঈদ হাসান অপু, আবদুর রহমান সোহাগ, মাজেদ আহমদ, শান্ত আহমদ, সাহিন আহমদ,কাদির আহমদ, সাঈদ আহমদ, নাছিম আহমদ, সায়েম আহমদ, সালমান আহমদ, রাফি আহমদ সহ কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park