
প্রেস বিজপ্তি:সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক শাহ আলম, জেলা ছাত্রদল নেতা নাঈম আহমদ, ছানি আহমদসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীদের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ।
রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে তানজিম আহমদ জানান এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলেন, সরকারের পতন ঘনিয়ে আসছে। তাই নিজেদের পতন ঠেকানোর জন্য সরকারের পুলিশ বাহিনী এখন
বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের পথ বেঁচে নিয়েছে।
তিনি আরও বলেন, যতই গ্রেফতার করুক না কেন আমাদের আন্দোলন থামিয়ে রাখতে পারবে না। আমরা এই গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে অতিদ্রুত তাদের মুক্তির দাবি করছি।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব