1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দক্ষিণ সুরমায় তরুণীর ঝু ল ন্ত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার খসরু মিয়ার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তরুণী রুমানা বেগম (২১) সিলেটের ওসমানীনগর উপজেলার বাজিতপুর গ্রামের সিরাজ মিয়ার মেয়ে। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার খসরু মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।

পুলিশ জানায়, শনিবার রাতে মা-বোনের সঙ্গে ঝগড়া করেন রুমানা বেগম। পরে তিনি তার শোবার কক্ষে ভিতর থেকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এবিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) বলেন, মেয়েটি মানষিক ভারসাম্যহীন বলে পরিবার থেকে দাবী করা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে ঝগড়া করে সে আত্মহত্যা করেছে। তার লাশ ময়না উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park