1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বি ক্ষো ভ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

নবীগঞ্জ সংবাদদাতা :বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় অবরোধের প্রথম দিনে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল শোডাউনসহ লাঠি হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে অবরোধকারীরা।

রোববার (৫নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে নবীগঞ্জ উপজেলা বিএনপি-জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় মোটরসাইকেল নিয়ে পিকেটিংয়ে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু, মজিদুল করিম মজিদ, যুবদলের আহবায়ক মো.আলমগীর মিয়া হারুনুর রশিদ হারুন, জামায়াত নেতা সাদিকুর রহমান আসরাফ আহমদ, শিবির, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে, বেলা বাড়ার সাথেসাথে অবরোধ চলাকালে সীমিত পরিসরে দূরপাল্লার বাস চলাচল করলেও যাত্রী সাধারণ একে বারে কম ছিল। এমনকি রাস্তায় ট্রাক, মাইক্রোবাস, খুব কম সংখ্যাক দেখা যায়।তবে, আঞ্চলিক সড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা,পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা যায়।

অপরদিকে, বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচিকে ঘিরে নাশকতা ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ।সকাল থেকে বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায় র‍্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park