1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে নাশকতার মামলায় জেলা ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

গোলাপগঞ্জ সংবাদদাতা : গোলাপগঞ্জে নাশকতার মামলায় জেলা ছাত্রদলের সহ সাংগঠনিকসহ ছাত্রদলের ৩জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত রোববার (২৯ অক্টোবর) বিএনপির ডাকা হরতালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারে হরতালকে কেন্দ্র করে নাশকতার সৃষ্টি করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে এ ঘটনায় নাশকতা সৃষ্টিকারী ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ১৯, তাং:২৯-১০/-২৩ ইং) দায়ের করে। ওই মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।

এর আগে এই মামলায় গোলাপগঞ্জ পৌর বিএনপির প্রচার সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ এবং যুবদল কর্মী আব্দুস শহীদকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে শাহ আলম (২৪), হেতিমগঞ্জ গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে নাঈম আহমদ (২৩) ও রফিপুর নয়া মসজিদ গ্রামের ফখরুল ইসলামের ছেলে ছানি আহমদ (২৪) । এদের মধ্যে শাহ আলম সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব রয়েছেন। এছাড়াও ছানি ও নাঈম জেলা ছাত্রদলের কর্মী।

বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা এখলাছুর রহমান ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park