1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

তথ্য আপার উঠান বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সরকার মহিলাদের উন্নয়নে আন্তরিক

  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি বলেছেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সরকার নানা পর্যায়ে নারীদের সুবিধা দিচ্ছে। সরকার মহিলাদের উন্নয়নে আন্তরিক। সকল নারীদের কাছে কাঙ্ক্ষিত সেবা সেবা পৌঁছে দিতে অসংখ্য কাজ করে যাচ্ছে তথ্য আপা। তথ্য আপার কাছে গেলে সব সেবা বিনা মূল্যে পাওয়া যায়। আপনারা এই সেবা নিবেন। বর্তমান সরকার মহিলাদের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। সরকার মহিলাদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের জন্য সবসময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রান্তিক সব নারীকে সেবা নিতে তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি।

শনিবার (৪ নভেম্বর) বেলা দেড়টার সময় সিলেট সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সদর উপজেলা প্রশাসন ও তথ্য আপা’র উদ্যোগে বিশেষ উঠান বৈঠকে নারীদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো তিনি বলেন।

তথ্য আপার অধীনে মূলত ছয়টি ক্ষেত্রে সেবা দেয়া হয়— শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিরন মিয়া, শাহপরান (রঃ) থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেনা আক্তার, সিলেট সদর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মরিয়ম আক্তার, তথ্য সেবা সহকারী রহিমা বেগম এনি, প্রিয়াংকা সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, কৃষ্ণ গোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চন্দ্র তালুকদার, ম্যানেজিং কমিটির সভাপতি আজাদুর রহমান সামাদ প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park