1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন: .নাদেল

  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাত্র ২ মাস ১৮ দিন পর তার ঘনিষ্ট জাতীয় চার নেতাকে জেল খানার মত নিরাপদ কাষ্টিডিউতে ৩ নভেম্বর হত্যা করা হয়। যা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। যাদের নির্দেশে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে এবং যারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, সেসব খুনিকে খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি শুক্রবার (৩ নভেম্বর) সিলেট নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক প্রতিষ্ঠকালীন কমিটি সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস শীর্ষক আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন পরিচালনা কমিটির আহ্বায়ক শরদিন্দু সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. বাহার উদ্দিনের পরিচালনায় সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক প্রতিষ্ঠকালীন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক প্রতিষ্ঠকালীন কমিটির সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এডভোকেট আব্দুল খালিক। স্বাগত বক্তব্য রাখেন, আলোচনা ও শ্রদ্ধা নিবেদন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আলম, যুগ্ম আহ্বায়ক জয়দীপ্ত বিশ্বাস। এছাড়াও আরো বক্তব্য রাখেন, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park