1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জাতীয় চার নেতার প্রতিকৃতিতে আনোয়ারুজ্জামান চৌধুরীর শ্রদ্ধা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :জেল হত্যা দিবস উপলক্ষ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ,শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও এইচ এম কামারুজ্জামানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী।

শুক্রবার (০৩ নভেম্বর ) দুপুরে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানান তিনি। এ সময় সিসিক মেয়র ফাতেহা পাঠ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র বলেন, ৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে বেদনাবিধূর ও কলঙ্কময় একটি দিন। চরম নির্মমতা ও নিষ্ঠুরতার সাক্ষী হচ্ছে ৩ নভেম্বর, জেল হত্যা দিবস। মহান মুক্তিযুদ্ধের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই চার নেতাকে সুরক্ষিত স্থানে আটকে রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

মেয়র আরও বলেন, জাতীয় চার নেতার অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং পাশাপাশি দাবি জানাচ্ছি যাদের নির্দেশে জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছে এবং যারা হত্যাকান্ডে অংশ নিয়েছে সেসকল খুনিদের খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করতে।

এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি,মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজসহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য,১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park