1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে রাজপথে ছাত্রলীগের মহড়া

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বুধবার ছাত্রদল ও শিবিরকর্মীরা মিলে তেলীহাওর গ্রুপ ছাত্রলীগ কর্মীদের মারধরের ঘটনায় সিলেটে উত্তেজনা বিরাজ করছে। এ কারণে নগর ও বাইরের এলাকায় গতকাল দিনভর মহড়া দিয়েছে ছাত্রলীগকর্মীরা। গ্রুপ-উপগ্রুপে ভাগ হয়ে তারা মহড়া দেয়। অবরোধের তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ময়নুল ইসলাম জানিয়েছেন, ‘আমরা দূরপাল্লার বাস ছাড়তে প্রস্তুত রয়েছি। কিন্তু যাত্রী নেই। তবে দিনে ৮-১০টি দূরপাল্লার গাড়ি ছেড়ে গেছে। নগরের বাইরে নাজিরবাজার এলাকার আহমদাবাদে সকালে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়েছিল বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ওই সময় সেখানে ছাত্রলীগ ধাওয়া দেয়। একপর্যায়ে ওসমানীনগর পুলিশ ছাত্রদলের এক কর্মীকে গ্রেপ্তার করেছে।

দুপুরের দিকে ফের ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে ওই এলাকায় রাস্তায় ব্যারিকেড দেয়া হয়।
এ সময় সড়কে চলাচলকারী একটি ট্রাক আটকে ভাঙচুর করে। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। ওখানে নেতৃত্বে ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর সম্পাদক ফজলে রাব্বি আহসান। পরে পুলিশ চলে যাওয়ায় ছাত্রদলের কর্মীরা চলে যায়। একই সময় যুবদলের নেতারা কদমতলী এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। ওখানে নেতৃত্ব দেন যুবদল নেতা লিটন আহমদ। পুলিশ গিয়ে তাদের তাড়িয়ে দেয়। সকাল ৭টার দিকে ঢাকা থেকে আসা একটি ট্রেন সিলেট রেল স্টেশনে পৌঁছলে জামায়াত নেতারা সেখানে অবস্থান নেন।

তারা ব্যানার টানিয়ে ট্রেনের সামনে অবরোধ দেয়। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গেলে জামায়াত নেতাকর্মীরা চলে যায়। দুপুরের দিকে অবরোধের সমর্থনে মহানগর জামায়াত নেতারা মিছিল সমাবেশ করেছে। কাজিটুলা এলাকায় মহানগর ও জেলা বিএনপি’র নেতারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বিএনপি নেতা রেজাউল হাসান লোদী কয়েস ও সিদ্দিকুর রহমান পাপলু বক্তব্য রাখেন। দক্ষিণ সুরমা এলাকায় গতকাল দিনভর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে অবস্থানে ছিল ছাত্রলীগ নেতারা। তারা ছাত্রদলের উপস্থিতির খবরে নাজিরবাজারে গিয়েও অবস্থান করেন। টিলাগড় গ্রুপ ছাত্রলীগের নেতারাও দিনভর ছিলেন সক্রিয়। জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের নেতৃত্বে নগরের টিলাগড় থেকে বন্দরবাজার পর্যন্ত মিছিল করা হয়েছে। বেলা আড়াইটার দিকে এ গ্রুপের মিছিলে যোগ দেন জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট রনজিৎ সরকার। বিকালে কোর্ট পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে এ গ্রুপের নেতারা সমাবেশ করে। তেলীহাওর গ্রুপের নেতারা দিনভর নগরের বিভিন্ন এলাকায় মিছিল করেছে।

জিলু খুনের ঘটনায় মামলা: লালাবাজারে অবরোধের প্রথম দিন পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দিলু আহমেদ জিলু নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে নিহতের ভগ্নিপতি সোহেল আহমদ বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় কারও নামোল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। দিলুর ভাই মো. বুলু মিয়া বলেন- ৫ ভাইয়ের মধ্যে দিলু সবার ছোট। দিলু সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে জানান তিনি। ময়নাতদন্ত শেষে দিলুর লাশ বুধবার দুপুরে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং বিকালে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

আওয়ামী লীগের শান্তি সমাবেশ: গতকাল সকাল ১১টায় সিলেট-সুনামগঞ্জ রোডের তেমুখী পয়েন্টে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের সঞ্চালনায় ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ অনুষ্ঠিত হয়। শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক প্রমুখ।

জামায়াতের মিছিল: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোট ও ভাতের অধিকার আদায়ের দাবিতে জামায়াত আহুত টানা ৩ দিনের অবরোধ স্বতস্ফূর্তভাবে সফলের মাধ্যমে দেশবাসী ফ্যাসিবাদী সরকারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি গতকাল সকালে জামায়াত কেন্দ্র আহুত টানা ৩ দিনের অবরোধ কর্মসূচির ৩য় দিনে শান্তিপূর্ণ অবরোধ চলাকালে মহানগর জামায়াতের উদ্যোগে নগরীতে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন। মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিলে মহানগরীর বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি সিদ্দিক আহমদ প্রমুখ। এদিকে গতকাল সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে জামায়াতের পক্ষ থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল বের করা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park