1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কানাইঘাটে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযান

  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

কানাইঘাট সংবাদদাতা :সিলেটের কানাইঘাটে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৪১৪ কেজি ভারতীয় চিংড়ি শুটকি আটক করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর নেতৃত্বে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযান চালানো হয়।

এ সময় উপজেলার সাতবাঁক ইউনিয়নের নয়ামাটি বাংলাবাজার পাকা সড়কে অভিযান চলাকালে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা টাটা পিকআপ ভর্তি ভারতীয় শুটকির গাড়ী ফেলে রেখে চোরাকারবারী সাতবাঁক ইউপির নয়ামাটি গ্রামে তৈয়ব আলীর পুত্র ইসমাইল আলী ও গাড়ীর চালক পালিয়ে যায়। পরে পিকআপ সহ পাটের সাড়ে ১১ বস্তা ভর্তি ভারতীয় চিংড়ি শুটকি উদ্ধার করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়। সেখানে তামাবিল স্থল শুল্ক স্টেশনের দু’জন কর্মকর্তা, বিজিবি ও থানা পুলিশের উপস্থিতিতে আটককৃত শুটকি প্রকাশ্যে নিলামে ৭২ হাজার ২শ টাকা বিক্রি করা হয়।

আটককৃত পিকআপ গাড়ী জব্দ করার পর গাড়ী চালক ভূমি অফিসে উপস্থিত হয়ে ভবিষ্যতে কখনো চোরাচালান পণ্য পরিবহন করবে না মর্মে মুসলেকা দিলে জব্দকৃত গাড়ী সহ তাকে ছেড়ে দেন উপজেলা ভূমি কর্মকর্তা।

উপজেলা সহকারি কমিশনার ভূমি ফয়সাল আহমদ জানিয়েছেন চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park