
সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসেবে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাকে নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসেবে বিশ্বম্ভরপুর থানাকে নির্বাচিত করা হয়।
জানা যায়, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অধিক সংখ্যক মামলা নিস্পত্তি ও গ্রেফতারী পরোয়ানা তামিল করে আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ অবদান রাখায় সুরামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাকে রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়।
শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ায় বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনাচার্জ শ্যামল বণিকের হাতে পুরস্কার হিসেবে ধন্যবাদপত্র ও নগদ অর্থ তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান।
এ সময় বাংলাদেশ পুলিশ বাহিনীর সিলেট রেঞ্জের বিভিন্ন জেলা ও থানায় কমরত উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব
