1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সুনামগঞ্জে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিব ও নবায়ন যোগ্য জ্বালানি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

সুনামগঞ্জ সংবাদদাতা:সুনামগঞ্জে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিব ও নবায়ন যোগ্য জ্বালানি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর শহরের লতিফা কনফারেন্স হলে উন্নয়ন সংস্থা হাউস, সুজন, ক্লিন ও বিডব্লিওজিইডি’ র আয়োজনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

সুজনের নির্বাহী পরিচালক বাবু নির্মল ভট্রাচার্যের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোদাচ্ছির আলম,  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু,  সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, অনির্বান মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম, সুনামগঞ্জ খামারী সংঘের যুগ্ম আহবয়ক জাহির উদ্দিন, সৃষ্টি যুব জাগরণ সংস্থার সভাপতি তৃঞ্চা আক্তার রুশনা, সাংবাদিক জসিম উদ্দিন, আমিনুল ইসলাম, দ্বিপাল ভট্রাচার্য, যুব নেতা বাবলু মিয়া প্রমুখ।

সেমিনারে বাংলাদেশে চাইনিজ উদ্যোগ বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ এর আওতায় বিনিয়োগ ও নবয়ান যোগ্য জ্বালানি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ। সেমিনারে আলোচকরা চীন সহ যেকোন দেশের ঋণে বাস্তবায়িত প্রকল্প সমুহের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি করেন। একই সাথে কয়লা ও গ্যাস ভিত্তিক জ্বালানি খাতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের গুরুত্ব আরোপ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park