1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভাদেশ্বর কলেজের উদ্যোগে গুণীজন সংবর্ধিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

গোলাপগঞ্জ সংবাদদাতাঃ ভাদেশ্বর কলেজ আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক ইকবাল সিদ্দিকী বলেছেন, গুণীজনদের কদর করলে সমাজে গুণীজনের জন্ম হয়। গোলাপগঞ্জ অতীত কাল থেকে অনেক গুণীজনের জন্ম দিয়েছে আর তাদের সিংহভাগ এসেছে ভাদেশ্বর এলাকা থেকে। এখনো এ এলাকায় গুণীজনেরা বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত ও নেতৃত্ব দিচ্ছেন।

শুক্রবার(১৩  অক্টোবর )  বেলা তিন ঘটিকায় কলেজ মিলনায়তনে ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিদুজ্জামান লাভলুর সভাপতিত্বে ও কলেজ গভার্নিং বডির সদস্য, বিশিষ্ট সাংবাদিক আবুল হাসনাতের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা.খালেদ মাহমুদ, নাক, কান, গলা ও হেড নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা.নুরুল হুদা নাঈম, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. সাবিনা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাদেশ্বর মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল সেলিনা আক্তার, ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকের ট্রেজারার সিরাজুল ইসলাম, ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব ময়নুল হক, গোলাপগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ সভাপতি, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক, সহকারি অধ্যাপক রজতকান্তি দাস। বক্তব্য রাখেন ভাদেশ্বর কলেজের অধ্যক্ষ এ কে এম মাহবুবুস সামাদ, বিএনকে উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল মাওলা, মানিকোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সেলিম আহমদ, মকবুল আহমদ আইডিয়াল একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন,কলেজ গভার্নিং বডির সদস্য নুরুজ্জামান চৌধুরী, মজনুর রহমান,আব্দুল কাদির, ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ গভার্নিং বডির সদস্য নাজিম উদ্দিন,সাবেক সদস্য হেলাল উদ্দিন, ভাদেশ্বর দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি ও অতিথিদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park