1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মৌলভীবাজার দুর্গাপূজায় থাকছে কঠোর নিরাপত্তা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :প্রবাসী ও পর্যটন অধ্যুষিত মৌলভীবাজার জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এ বছর সবমিলিয়ে ১০৩৬টি মণ্ডপে অনুষ্ঠিত হবে। ওই মণ্ডপগুলোতে চলছে সর্বাত্মক প্রস্তুতি। এখন রঙ তুলির কাজে ব্যস্ত শিল্পীরা। চূড়ান্ত প্রস্তুতির একেবারেই শেষ পর্যায়ে। শান্তিপ্রিয় এ জেলায় প্রতি বছরের মতো এবারো কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই যাতে সম্পন্ন হয় এই ধর্মীয় উৎসব এজন্য পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রশাসনিক কর্মকর্তা, প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে সংশ্লিষ্টরা করেছেন একাধিক বৈঠক। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতিকারীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে কেউ ফায়দা লুটতে না পারে এবং এই ধর্মীয় উৎসব আনন্দ যাতে বিষাদে পরিণত করতে না পারে এমনটি যেমন চাওয়া জেলাবাসীর তেমনি এখন থেকেই সতর্ক দৃষ্টি রাখছেন প্রশাসনের সংশ্লিষ্টরা। গতকাল বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেসব্রিফিংয়ে জেলাবাসীর কাছে এমনটি প্রত্যাশা রেখে সাংবাদিকদের আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ ও কর্ম-কৌশলের কথা জানান পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)। জানা যায়, এ বছর সবমিলিয়ে ১০৩৬ টি মন্ডপ অনুষ্ঠিত হবে দুর্গাপূজা উৎসব। এর মধ্যে ৮৮৪ টি সর্বজনীন এবং ১৫১ টি ব্যক্তিগত পূজামণ্ডপ।

এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ৯৪টি, গুরুত্বপূর্ণ ২৯১ এবং সাধারণ ৬৫১ টি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলায় সর্বমোট ৮২টি বিটে প্রয়োজনীয়সংখ্যক অফিসার ও ফোর্স মোতায়েন থাকবেন। অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ এই তিন ক্যাটাগরিতে ভাগ করে অফিসার ও ফোর্স মাঠে সক্রিয় থাকবেন। জেলার বিশেষ ৫টি পূজামণ্ডপ এর জন্য অতিরিক্ত পুলিশ সদস্যরা তৎপর থাকবেন। ওই সময়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের কার্যালয়ের কন্ট্রোল রুমে ২টি সেক্টরে দুর্গাপূজা মনিটরিং সেল গঠন করা হবে। সদর, রাজনগর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ থানা সেক্টর-১ এর আওতাভুক্ত হবে এবং কুলাউড়া, জুড়ী ও বড়লেখা সেক্টর-২ এর আওতাভুক্ত হবে। পুলিশ সুপারের কার্যালয়ের ২টি সেক্টরে সাইবার মনিটরিং সেল গঠন করা হবে। তাছাড়া জেলার সকল অফিসার ও ফোর্স সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাইবার মনিটরিং করবেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে সেক্টর ও সাব- সেক্টর সমূহে প্রয়োজনীয়সংখ্যক অফিসার ও ফোর্স মোতায়েন করা হবে। প্রত্যেকটি পূজামণ্ডপে সংশ্লিষ্ট বিট অফিসার, অফিসার ইনচার্জ, পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি- সেক্রেটারিসহ গুরুত্বপূর্ণ মুঠোফোন নম্বর দৃশ্যমান রাখা হবে। নির্বিঘ্নে যান চলাচলের স্বার্থে গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক অফিসার ও ফোর্স রাখা হবে। সাদা পোশাকে গোয়েন্দা ফোর্স তৎপর থাকবেন। প্রতিটি পূজামণ্ডপের গুরুত্বভেদে আনসার সদস্যরা থাকবেন। পূজামণ্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় রাখা হবে। এছাড়াও মণ্ডপগুলোর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও বলবৎ থাকবে। প্রেসবিফিংয়ে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দিপঙ্কর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park