1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে নিখোঁজ তিন কিশোরের মধ্যে একজনের সন্ধান মিলেছে

  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের পৃথক পৃথক জায়গা থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরের মধ্যে একজনের খোঁজ মিলেছে। বাকি দুজনের খোঁজে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে। নিখোজ হওয়া কিশোরেরা সিলেটের শাহপরান, গোয়াইনঘাট ও জকিগঞ্জ থানা একালার বাসিন্দা বলে জানা গেছে। পরে নিখোঁজদের স্বজনরা স্ব স্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি সূত্রে জানা যায়, ১৬ দিনের মধ্যে জেলার বিভিন্ন স্থান থেকে নিখোঁজ হওয়া কিশোরদের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে।

তিন কিশোর হল, সিলেট সদর উপজেলার জালিজ মাহমুদ সিয়াম (১৬), গোয়াইনঘাট উপজেলার মো. উসমান আহমদ (১৩) এবং জকিগঞ্জ উপজেলার মো. মাহফুজুর রাহমান (১৬)।

জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ডেমারগ্রামের হাফেজ মাওলানা আবদুল বাসিতের ছেলে মো. মাহফুজুর রাহমান ৪ অক্টোবর থেকে নিখোঁজ হয়। মাহফুজুর সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ত। ৪ অক্টোবর বাড়ি থেকে গোলাপগঞ্জের মাদরাসার উদ্দেশে বের হওয়ার পর তার আর কোনো খবর পায়নি পরিবার।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন বুধবার সকালে বলেন, গতকাল মঙ্গলবার মাহফুজুর রাহমানের খোঁজ মিলেছে সিলেট শহরে। জানা যায়, সে বাড়ি থেকে রাগ করে বের হয়েছিল।

এর আগে গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল জামকান্দি গ্রামের হানিফ আলীর ছেলে উসমান আহমদ ২৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ। উসমান স্থানীয় জামকান্দি নুরুল উলুম মাদানি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র। ছেলে নিখোঁজের ঘটনায় বাবা হানিফ আলী গোয়াইনঘাট থানায় ২৮ সেপ্টেম্বর জিডি করেন।

হানিফ আলী বলেন, উসমান সেদিন সকাল ১০টার দিকে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে বের হয়। কিন্তু মাদরাসায়ও যায়নি; পরে আর বাড়িও ফেরেনি। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে। কিন্তু ছেলের সন্ধান পাচ্ছেন না।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, নিখোঁজ কিশোরের সন্ধানে পুলিশ কাজ করছে।

এদিকে সিলেট শহরের খাদিমনগর আবাসিক এলাকা থেকে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জালিজ মাহমুদ সিয়াম নিখোঁজ হয়। সে সদর উপজেলার পীরেরবাজার এলাকার জহিরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

জালিজ বরিশালের উজিরপুর উপজেলার গাজীরপাড়া গ্রামের ফরিদুল ইসলাম ও সুলতানা বেগম দম্পতির ছেলে। খাদিমনগর আবাসিক এলাকায় মামা সোহাগ হাওলাদারের বাসায় থেকে পড়াশোনা করত।

ভাগনে নিখোঁজের ঘটনায় সোহাগ হাওলাদার সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানায় ২০ সেপ্টেম্বর জিডি করেন।

এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ওসি আবুল খায়ের বলেন, নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে পুলিশ কাজ করছে।

জালিজ মাহমুদের মামা সোহাগ হাওলাদার বলেন, ব্যবসার সূত্রে তিনি সিলেটে থাকেন। তার ভাগনে জালিজ পড়াশোনার জন্য সিলেটে এসেছিল; তার বাসাতেই থাকত। সে নিখোঁজের পর অনেক জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park