1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মেয়র আরিফকে ‘নাগরিক সংবর্ধনা’ দেবে সিসিক

  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেট সিটি করপোরেশনের (সিসিক) টানা দুইবারের মেয়র আরিফুল হক চৌধুরীর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব শেষ হচ্ছে ৭ নভেম্বর। ৮ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এর আগে মেয়র আরিফুল হক চৌধুরীকে ‘নাগরিক সংবর্ধনা’র আয়োজন করেছে সিসিক। শুক্রবার দুপুরে নগরের সারদা হল প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

এই প্রথমবার সিলেট সিটি করপোরেশনের কোনো মেয়রকে বিদায়বেলায় সংবর্ধনা দেয়া হচ্ছে।

এ বিষয়ে সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও সিসিকের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সান্তনু দত্ত সন্তু বলেন, ‘টানা দুই বছর মেয়র থাকাকালে আরিফুল হক সিলেটের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। এই অবদানের জন্য তাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশন গঠনের পর থেকে এখন পর্যন্ত পরিষদ থেকে এমন উদ্যোগ আর নেয়া হয়নি। আমরাই প্রথম মেয়রকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর কথা ভাবছি।’

গত ২১ জুলাই সিলেট সিটি করপোরেশনের পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট। দলীয় নির্দেশনা মেনে নির্বাচনে অংশগ্রহণ করেননি টানা দুইবারের মেয়র, বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park