1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শাবিতে ‘ইউনিটি বাংলাদেশ’র মানসিক স্বাস্থ্যের উপর কর্মশালা ১০ অক্টোবর

  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

শাবি সংবাদদাতাঃশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে অধ্যয়নরত তরুণ-তরুণীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউনিটি বাংলাদেশ’ এর উদ্যোগে ‘ফ্রম স্ট্রেস টু স্ট্রেংথ: অ্যা ওয়ার্কশপ অন মেন্টাল হেলথ ওয়েলবিয়িং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর।

সোমবার (৯ অক্টোবর) বিকালে এ বিষয়টি জানিয়েছেন সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান হিমেল।

তিনি বলেন, বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্য বিষয়ে সবচেয়ে ঝুঁকির মধ্যে আছেন শিক্ষার্থীরা। প্রতিদিনই পত্রিকার পাতায় কিংবা ফেইসবুকে আমরা আত্মহত্যার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে থাকি, যার মাত্রা অন্য যেকোনো সময়ের তুলনায় সাম্প্রতিক সময়ে বেড়েছে কয়েক গুণ। তাই শিক্ষার্থীদের মাঝে মানসিক স্বাস্থ্যের যত্ন ও সমস্যা সমাধান সম্পর্কিত দিক নির্দেশনা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ১০ই অক্টোবর বিকাল ৫টায় ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষে ইউনিটি বাংলাদেশ’র উদ্যোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ‘ফ্রম স্ট্রেস টু স্ট্রেংথ: অ্যা ওয়ার্কশপ অন মেন্টাল হেলথ ওয়েলবিয়িং’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করবে।

কর্মশালায় সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলামের সভাপতিত্বে মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতার উপর কথা বলবেন শাবিপ্রবির কাউন্সেলর (সাইকোলজিস্ট) মোছা. ফজিলাতুন নেছা এবং এম এ জি উসমানী মেডিকেল কলেজের ডা. মো. আজিজুল হাকিম, এমবিবিএস (সিএমসি)।

এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার এবং সিলেটের শাহজালাল মানসিক স্বাস্থ্য ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. কে. নিজাম জাহিদ।

কর্মশালাটির স্পন্সর হিসেবে শাহজালাল মানসিক স্বাস্থ্য ও গবেষণা কেন্দ্র এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ব্লাড ডোনার কমিউনিটি সিলেট। এছাড়া নলেজ পার্টনার হিসেবে ইন্সটিটিউট অব ডেভেলপম্যান্ট অ্যাফেয়ার্স এবং মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক শ্যামল সিলেট রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park