1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ১৮৬ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট জেলা প্রতিনিধি:
গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ১৮৬ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা জকিগঞ্জ টু সিলেট রাস্তার পৌরসভা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের সামনে (বগুড়া-ট-১১-০৭৫০) নাম্বারের এক ট্রাক ভর্তি ভারতীয় চিনি চোরাকারবারীকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।
আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার
মুজাফফরপুর গ্রামের মোহাম্মদ হাসন আলী শেখের পুত্র মোঃ সবুর আলী শেখ (৩৫), মোহাম্মদ হোসেন আলী শেখের পুত্র মোহাম্মদ কাউসার আলী শেখ(২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম এর নির্দেশনায় পৌরসভা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের সামনে চেক পোষ্ট বসান হয়। এসময় এসআই রাজীব কুমার রায়, এসআই ফায়াজ উদ্দিন ফয়েজ, এসআই সোহেল রানা নেতৃত্বে এক ট্রাক ভর্তি ১৮৬ বস্তা ভারতীয় চিনিসহ ঘটনাস্থলে ২জনকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ধারা-১৯৭৪ সালের 25B(1)(b) /25D মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park