
সিলেট আলাপ ডেস্ক :সিলেটের দক্ষিণ সুরমায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর রহমান পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অটোরিকশার মালিক ওসমানী নগরের কেশবপুর গ্রামের মৃত আইয়ুব উল্ল্যাহ’র ছেলে হেলাল মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার এস আই শফি মাহমুদ।
হেলাল মিয়া তার অভিযোগ উল্লেখ করেন, গত ১৯ সেপ্টেম্বর দুপুর সোয়া দুইটার দিকে দক্ষিণ সুরমা থানার নাজিরবাজারে তার অটোরিকশা চালক রিপন মিয়া দাঁড়িয়েছিল।এসময় অজ্ঞাত দুই ব্যাক্তি এসে রশিদপুর পয়েন্টে যাবে বলে ভাড়া নির্ধারণ করে। রশিদপুর পয়েন্টে আসার পর তারা রহমান পেট্রোল পাম্পের সামনে নিয়ে যাওয়ার জন্য। চালক রিপন মিয়াও তাদের কথামতো ওই স্থানে নিয়ে যায়।কিন্তু সেখানে আগে থেকেই উৎপেতে একটি মাইক্রোবাসে (প্রভোক্স) ছিলো আরও তিনজন।এসময় নিজেদেরকে ডিবি পরিচয় দিয়ে ওই দুই যাত্রীসহ রিপনকে গাড়িতে তুলে এবং অটোরিকশা ডিবি পরিচয়দানকারী একজন চালিয়ে তেলিবাজারের দিকে নিয়ে যায়।
তিনি আরও উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা বিকাল তিনটার দিকে জালালাবাদ থানার তেমুখিপয়েন্টে গিয়ে রিপনকে গাড়ি থেকে নামিয়ে দুটি মোবাইল নম্বর দিয়ে বলে সন্ধ্যায় সিলেট ডিবি অফিস থেকে গাড়ি নিয়ে আসার জন্য। মোবাইল নং দুটি হলো-০১৮১৯-৬৯১৬১৫ ও ০১৮১০-৫৮৬১৯১।পরবর্তীতে ওইদিন ৫বিকাল টার দিকে ডিবি অফিসে গিয়ে যোগাযোগ করা হলে ওই নম্বরের ব্যক্তিদের কেউ চিনেনা বলে জানান।
এব্যাপারে হেলাল মিয়া জানান, চলতি বছরের ২৩জুলাই শেখঘাটস্থ জনতা এন্টারপ্রাইজ থেকে ব্যাটারি চালিত অটোরিকশা(টমটম) ১লাখ ৬৫হাজার টাকায় ক্রয় করেন।যার চেসিস নং-KDYD22047939।তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গাড়িটি উদ্ধারের জন্য সহযোগিতা চান।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার এসআই ও অভিযোগের তদন্তকারী শফি মাহমুদ জানান, অভিযোগ পাওয়ার পর আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহসহ অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ তামান্না
