1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গভর্নিং বডির সভাপতি পেল বিয়ানীবাজারের সৈয়দ নবীব আলী কলেজ

  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে গভর্নিং বডির সভাপতি পেল সিলেটের বিয়ানীবাজারের সৈয়দ নবীব আলী কলেজ। কলেজটির গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান মনির।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শকের সাক্ষরিত এক পত্রে এই গভর্নিং বডির অনুমোদন দেওয়া হয়।

গভর্নিং বডি গঠন বিষয়ক শিক্ষাবোর্ডের চিঠি প্রাপ্তির সত্যতা সিলেটটুডে টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন নতুন সভাপতি মনিরুজ্জামান মনির।

কমিটির অন্যরা হলেন মো. আবু আহমদ সেলিম ও কামরুল আনাম চৌধুরী (সাধারণ শিক্ষক সদস্য); মাতাবুর রহমান, আব্দুল বাছিত চৌধুরী, মাহতাব উদ্দিন, সিদ্দিকুর রহমান চৌধুরী (সাধারণ অভিভাবক সদস্য); রাজিয়া খাতুন চৌধুরী (সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য); সৈয়দ আজিজ আহমদ (প্রতিষ্ঠাতা সদস্য) এবং সদস্য সচিব অধ্যক্ষ মো. দিলওয়ার হোসেইন।

দুই বছরের জন্যে অনুমোদিত এই কমিটিকে ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ হতে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে প্রথম সভার আয়োজন করে শিক্ষাবোর্ডকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে।

গত ৯ জুলাই সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গভর্নিং বডি গঠন নিয়ে টানাপড়েনের সৃষ্টি হয়। কলেজ অধ্যক্ষ দিলওয়ার হোসেইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জায়গীরদার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এবং সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নাম উল্লেখ করে শিক্ষাবোর্ডে পত্র প্রেরণ করেন।

মো. মনিরুজ্জামান মনির আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত সৈয়দ নবীব আলী কলেজ কখনই পূর্ণাঙ্গ গভর্নিং বডি পায়নি। কলেজটি এতদিন এককভাবে পরিচালনা করে আসছেন এর অধ্যক্ষ দিলওয়ার হোসেইন। তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ এনে সম্প্রতি সংবাদ সম্মেলন করেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষাবোর্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের বিভিন্ন তদন্ত প্রতিবেদনের সূত্র উল্লেখ করে এসব দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। ইউপি চেয়ারম্যানের দ্বিতীয় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজটির গভর্নিং বডির নবনিযুক্ত সভাপতি মো. মনিরুজ্জামান মনির। পালটা সংবাদ সম্মেলন করে অধ্যক্ষ সকল অভিযোগ অস্বীকার করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park