1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জ পূর্ব বিরোধিতা জের ধরে এক ব্যক্তির উপর হামলা

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নিউজ ডেস্ক: গোলাপগঞ্জ পূর্ব বিরোধিতা জের ধরে জুনেদ আহমদ নামে এক প্রবাসী ব্যক্তির উপর হামলা ঘটনা ঘটে। সোমবার (১৪ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৫ টার সময় উপজেলার বারকোট মাদ্রাসার সম্মুখে এ হামলা করা হয়।

এজহার সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার নিচ ফুলসাইন্দ কলাইটিলা গ্রামের মৃত ছয়ার আলী ছেলে তাজুল ইসলাম সাথে একই উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রাজাপুর মাজরগাঁও গ্রামের জুনেদ আহমদের মেয়ে জাকিয়া আক্তার জুসির পূর্ব বিরোধ ছিলো। জুসি বর্তমানে প্রবাসে রয়েছেন। তিনি বাংলাদেশে থাকা অবস্থায় মৃত ছয়ার আলী ছেলে তাজুল ইসলাম ও নাহিদুল ইসলাম সহ অন্যানদের নাম উল্লেখ করে সাইবার আদালত মামলা দায়ের করেন। এই মামলার পর থেকে গত ২৩/০১/২৫ ইংরেজি তারিখে জুসির বাবা জুনেদ আহমদ যখন আফ্রিকা থেকে বাংলাদেশে আসেন তখন তাজুল ও তার ভাই নাহিদুল বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। গত ১৪ এপ্রিল সোমবার উপজেলার বারকোট মাদ্রাসার সম্মুখে বিকাল আনুমানিক সাড়ে ৫ টার সময় জুনেদ আহমদের উপর তাজুল ও তার ভাই নাহিদুল সহ ৩/৪ জন অজ্ঞাত লোক নিয়ে হামলা চালায়। তখন জুনেদ আহমদ চিৎকার করলে হামলাকারী তাকে আহত করে পালিয়ে যায়। এসময় আহত অবস্থায় স্থানীয় জনতা জুনেদ আহমদকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তিনি কিছুটা সুস্থ হলে গোলাপগঞ্জ মডেল থানার একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park