1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা ও সুরক্ষায় কাজ করবে: খন্দকার মুক্তাদির

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :বিএনপি সরকারের সময় নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার সমুন্নত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুসলিম বিশ্বের মহিয়সী নারী। তার শাসনামলে নারীর জীবনমান উন্নয়নে সবচেয়ে বেশি কাজ হয়েছিল। নারীদের জন্য তিনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন।

শুক্রবার (১১ জুলাই) সিলেটের মির্জাজাঙ্গালস্থ একটি হোটেলে তরুণ নারীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, নারী সেনাবাহিনী ও নারী পুলিশের উন্নয়নে বেগম খালেদা জিয়ার শাসনামলে সবচেয়ে বেশি কাজ হয়েছে। জিয়াউর রহমান বিদেশে তৈরি পোশাক রপ্তানি চালু করেছিলেন। আর এটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন খালেদা জিয়া। গার্মেন্ট সেক্টরে নারী শ্রমিকদের কর্মসংস্থানে তিনি উদ্যোগ নিয়েছিলেন।

তিনি বলেন, সমাজের অর্ধেক অংশ নারী এবং তাদের অবদান ছাড়া কোনো সমাজই পূর্ণতা পায় না। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীরা তাদের দক্ষতা, মেধা এবং শ্রম দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু এখন অনেক ক্ষেত্রে নারীরা বৈষম্য, নির্যাতন এবং অবহেলার শিকার হচ্ছেন। আমাদের এই অবস্থা পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, আগামীতে বিএনপির যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তবে তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়বে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা উন্নয়নমূলক কর্মপন্থা অবলম্বনে কাজ করবে বিএনপি। সেই ধারাবাহিকতায় নারীদের ফ্যামিলি কার্ড, ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্ড, চিকিৎসা দিতে কোনো অর্থ লাগবে না, সম্পূর্ণ বিনা অর্থে চিকিৎসাসেবা নিশ্চিত, নারী অধিকার নিশ্চিত, নারীর ক্ষমতায়ন, নারীদের কর্মসংস্থান ব্যবস্থাসহ নানামুখী দিক নির্দেশনা বাস্তবায়নের কাজ করছে বিএনপি।

সংগঠক রাহিমা বেগমের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন ব্যাংকার তাহুরা আহমেদ, গৃহিণী হালিমা কবির, সংগঠক তাহমিনা বেগম রুজি, শিক্ষিকা ফারহানা ইমা, মাইশা আক্তার জ্যোতি সহ বিভিন্ন পেশা নিয়োজিত নারীরা বক্তব্যে রাখেন।-বিজ্ঞপ্তি

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নিশাত আনজুম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park