1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আলহাজ্ব হাফেজ মোঃ মিছবাহ উদ্দিন (বড় মিয়াছাব) কিবলাহ (রহঃ) এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

রিমন আহমদ সিলেট: গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা মুহতামিম উস্তাজুল হুফাজ আলহাজ্ব হাফেজ মোঃ মিছবাহ উদ্দিন( বড় মিয়াছাব) কিবলাহ (রহঃ) প্রথম ঈসালে সওয়াব মাহফিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

শুরুতে পবিত্র কোরআন খতম,পবিত্র বোখারী খতম,খতমে খাজেগান, খতমে দালাইলুল খাইরাত, মিলাদ, ওয়াজ ও দোয়া মাহফিলের মাধ্যমে ৫ জুলাই শনিবার ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাসুম চৌধুরীর সভাপতিত্বে ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মুহাম্মদ তোফায়েল এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মাওলানা রজব আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা (রহঃ) আলাইহির সাহেবজাদা হযরত মাওলানা হাফিজ মোঃ ফখর উদ্দিন।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা আব্দুল আজিজ , হাফেজ আহমদ হোসেন , হাফেজ আহমদ শাহ নূর, হাফেজ মাওলানা শরিফ উদ্দিন, হাফেজ হোসাইন আহমদ , হাফেজ নাজমুস সাকিব ছায়েম প্রমুখ।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল খালেক, তাহের আহমদ, আলী আজগর পাপলু, অহিদ আহমদ, ছাতিক আহমদ, সৈয়দ আহমদ মেম্বার , মাওলানা আব্দুস সুবহান , মাওলানা সালেহ আহমদ, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং মাদ্রাসার বিভিন্ন উপজেলা থেকে আগত মাদ্রাসার সাবেক ছাত্রবৃন্দ।

এসময় দেখা যায়, হাজার হাজার আলেম গড়ার কারিগর, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাফেজ মোঃ মিছবাহ উদ্দিন (বড় মিয়াছাব) কিবলাহ এর ঈসালে সাওয়াব মাহফিলকে কেন্দ্র করে আলেম উলামাগনের এক মিলন মেলায় পরিনত হয়। অশ্রুসিক্ত নয়নে অনেকেই হুজুরের কবর যিয়ারত শেষে দোয়ার মধ্যে কান্নায় ভেঙে পড়েন। দোয়ার মাধ্যমে ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park