1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে মালিকের উদ্যোগে একসঙ্গে বিএনপি নেতারা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এমএম মালিকের উদ্যোগে এক কাতারে দাঁড়িয়েছেন সিলেট বিএনপি নেতারা। দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের বরণে নিচ্ছেন প্রস্তুতিও। দক্ষিণ সুরমার তেতলিতে ‘এমএম মালিক মহলে’ চলছে বৈঠকের পর বৈঠক। বৈঠকে শরিক হচ্ছেন সিলেটের সব বলয়ের নেতারা। মঙ্গলবার রাতে এমএ মালিকের উদ্যোগে তার বাসভবনে বিএনপি’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এমএ মালিক জানান, আগামী ৭ই জুলাই সকাল ১১টায় দক্ষিণ সুরমার ময়ূরকুঞ্জ কনভেনশন হলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালিকের উদ্যোগে আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ৫ নেতা উপস্থিত থাকবেন। বিএনপি নেতারা জানান, মহাসচিবের সঙ্গে ওইদিন স্থায়ী কমিটির কয়েকজন সদস্যও সিলেট আসবেন। ফলে তাদের বরণসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠক করা হচ্ছে। প্রস্তুতিতে যাতে কোনো কমতি না থাকে সেজন্য ঘন ঘন বৈঠক করা হচ্ছে।

সিলেট-৩ আসনে নির্বাচন করতে পারেন এমএ মালিক। তিনি নিজেও আসন থেকে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। তবে আপাতত ধানের শীষের পক্ষে তিনি নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছেন। এ আসনে বিএনপি’র আরও প্রার্থী রয়েছেন। এর মধ্যে রয়েছেন- বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এমএম সালাম, সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী ও স্বেচ্ছাসেবক দল সিলেটের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালসহ আরও কয়েকজন। ইতিমধ্যে তারাও এমএ মালিকের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে এমএ মালিক সবার সহযোগিতা কামনা করেন। তারাও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কয়েক দফা বৈঠক করেছেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার রাতেও বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন।

এ ছাড়া বৈঠকে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জের সাবেক মেয়র আলহাজ জি কে গৌছ, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জেলা ও নগর বিএনপি’র একাধিক নেতা  জানিয়েছেন- মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে আসছেন এটা খুশির খবর। এর জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। সার্বিক বিষয়ে সিলেট বিএনপি’র সহযোগিতা থাকবে। এই সুযোগে সিলেট বিএনপি’র নেতারা সার্বিক বিষয়ে কেন্দ্রীয় নেতাদের পরামর্শ নেয়া হবে বলে জানান। মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নি, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ চৌধুরী, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিছুল হক, মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসদ আদনান, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সাবেক ছাত্রনেতা মাছুম আলম।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা উলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা নুরুল হক, সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন, জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ প্রমুখ। এর আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়ম সবায় এমএ মালিক জানিয়েছেন- দক্ষিণ সুরমা এলাকা তথা সিলেটে একসঙ্গে জাতীয় নেতৃবৃন্দের আগমনে আমিসহ এলাকার বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীগণ উৎফুল্ল। তিনি বলেন, সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা- ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) এর মানুষের সুখে-দুঃখে আজীবন পাশে থাকতে চাই। দীর্ঘদিন দেশের মাঠিতে না থাকার পরও এই আসনের মানুষ আমাকে যে ভালোবাসা দিচ্ছেন আমি তাদের কাছে চিরঋণী। তাদের যেকোনো দুর্যোগে আমি সবসময় পাশে থাকবো। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি ধানের শীষের মনোনয়ন পাই এবং আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হই তাহলে সিলেট-৩ আসনের উন্নয়নে সর্বদা কাজ করে যাবো। আমার মূল লক্ষ্য হবে জনগণের চাহিদা অনুযায়ী একটি আধুনিক আসন তৈরি করা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park