1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে ৮ শহীদ পরিবারের পাশে এমপি প্রার্থী সাবিনা খাঁন

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি: :কোনো অপশক্তি যেন জুলাই বিপ্লবকে ভূলুণ্ঠিত করতে না পারে সেজন্য ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই বিপ্লবে শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। দেশের এই সন্ধিক্ষণে ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

সোমবার (২৩ জুন) গোলাপগঞ্জে গণতন্ত্র পুনরুদ্ধার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৮ শহীদের পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মরহুম আলহাজ্ব কমর উদ্দিন সাহেবের কন্যা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ৬ আসনের এমপি প্রার্থী সাবিনা খাঁন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান শহীদের বাড়িতে পৌছে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরোও বলেন, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৭ জন শহীদ তাজ উদ্দিন, ছানি আহমদ, গৌছ উদ্দিন, নাজমুল ইসলাম, মিনহাজ উদ্দিন, কামরুল ইসলাম, হাসান আহমদ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিহত শহীদ জিলু আজ আমাদের মাঝে নেই। এই ক্ষতিটা আসলে অপূরণীয়, আমরা কোনভাবেই পূরণ করতে পারব না। যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী পাশে থাকার চেষ্টা করিতেছি বা ভবিষ্যত্বে থাকার চেষ্টা চালিয়ে যাব। ইনশা আল্লাহ।

এসময় সাবিনা খাঁনের সাথে গোলাপগঞ্জ উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদল, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park