1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন চান সাবিনা খাঁন

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি  :সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন চান যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মরহুম আলহাজ্ব কমর উদ্দিনের কন্যা সাবিনা খাঁন। শুক্রবার সন্ধ্যা ৫টায় পৌর শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

মতবিনিময় সভায় তিনি বলেন, আমার বাবা মরহুম আলহাজ্ব কমর উদ্দীন দীর্ঘ দিন
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ছিলেন। সেই সাথে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক  সম্পাদকের দায়ীত্ব পালন করেন। আমার বাবা জাতীয়তাবাদী আদর্শের একজন বিশ্বস্থ সৈনিক ছিলেন।

আমার বাবা এদেশের মাটি ও মানুষের কল্যানে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে আদর্শকে লালন করে আমার বাবা গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন।
আমি আমার বাবার স্বপ্নকে লালন করে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের জন্য কাজ করতে চাই।

তিনি আরো বলেন, আমাদের এই দুই উপজেলার উল্লেখ যোগ্য অংশ মানুষ প্রবাসী। আর আমাদের প্রবাসীরা জাতীয় অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমাদের এই জনপদ খনিজ সম্পদে সমৃদ্ধ, এখানকার তেল গ্যাস জাতীয় অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। সব দিক দিয়ে চিন্তা করে আমরা বলতে পারি গোলাপগঞ্জ বিয়ানী বাজার এই দুই উপজেলা বাংলাদেশের সার্বিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা পালন করছে।

তিনি আরো বলেন, বিগত ১৫ বছর আওয়ামী দুঃশাসন চলাকালে আমাদের মানুষ কাংঙ্খীত মানের সেবা পায়নি, বঞ্চিত ছিল উন্নয়ন থেকে। বঞ্চিত গোলাপগঞ্জ বিয়ানী বাজারবাসীর জন্য কাজ করতে আমি আপনাদের সহযোগিতা নিয়ে বিএনপির মনোনয়ন নিয়ে সিলেট-৬ আসনে এমপি পদে প্রার্থী হতে চাই। আমার ও আমার বাবার প্রানের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষন করছি।

তিনি আরো বলেন,  আমার বাবা জিয়া পরিবারের একজন বিশ্বস্থ লোক ছিলেন। বিএনপির সবচেয়ে দূর্দিনে ও দুঃসময়ে আমার বাবা জিয়া পরিবারও জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের কাছে ছিলেন। শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করতে আমার বাবা মরহুম কমর উদ্দীন জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। আমাদের দেশ নিয়ে বাবা অনেক স্বপ্ন দেখতেন। বাবার সেই স্বপ্ন বাস্থবায়নে কাজ করতে আমি আজ আপানাদের কাছে এসেছি। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে আগামী জাতীয় নির্বাচনে আমি সিলেট-৬ আসনে এমপি পদে প্রার্থী হতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে এই আসনে মনোনোয়ন দান করবে বলে আমি দৃঢ় বিশ্বাসী। আমার স্বপ্ন ও ইচ্ছার কথা তুলে ধরার জন্য আজ আপনাদেরকে নিয়ে মত বিনিময় সভার আয়োজন করেছি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park