1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সুনামগঞ্জে পাখি ও বন্যপ্রাণীর অভয়াশ্রম ঘোষণা

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুনামগঞ্জে বেসরকারি উদ্যোগে পাখি ও বন্যপ্রাণীর একটি অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ জুন) সুনামগঞ্জ সদর উপজেলার চিনাউড়া গ্রামে ‘হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি (হাউস)’ এবং ‘ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ফেড)’ এই কর্মসূচির আয়োজন করে।

হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ তার নিজস্ব প্রায় এক একর পাহাড়ি জমিকে দীর্ঘদিন ধরে ঘন জঙ্গলে রূপান্তর করে পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আবাস গড়ে তোলেন। সেখানে এখন ২০-২২ প্রজাতির দেশীয় ও পরিযায়ী পাখি, গুইসাপ, সজারু, বনমোরগসহ নানা প্রাণীর বসবাস।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই জঙ্গলটিকে আনুষ্ঠানিকভাবে পাখি ও বন্যপ্রাণীর অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কিশোর-তরুণদের পাখি ও বন্যপ্রাণী না ধরার শপথ করানো হয়। শপথ বাক্য পাঠ করান ফেড-এর সহসভাপতি মোদাচ্ছির আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ। এ সময় আরও উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, সুরমা ইউনিয়ন পরিষদের সদস্য মঙ্গল মিয়া, কৃষক নেতা আব্দুল আলী, ‘পরিবেশ ও উন্নয়নে তারুণ্য’-এর সভাপতি ফারুক আহমদ, বাংলাদেশ যুবজোট জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ আহমদ, দৈনিক জৈন্তা বার্তার ডেস্ক ইনচার্জ মনোয়ার চৌধুরী, বিশ্বজন মানবিক সংগঠনের সভাপতি কর্ণ বাবু দাস প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park