1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে প্রবাসীর বাসা দখল চেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :সিলেট মহানগরীর বাগবাড়ি এলাকার নরসিংটিলায় প্রবাসীর বাসা দখলচেষ্টার অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৩টায় সিলেট জেলা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন নরসিংটিলা ৪৭-৪ নং বাসার মালিক যুক্তরাজ্য প্রবাসী মো. কামাল আহমদের শ্যালকের বন্ধু আলী আহমদ মুমিন।

এর আগে গত ১৯ মে কামাল আহমদের বিরুদ্ধে ওই বাসার ভাড়াটিয়া হাসনা বেগম সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

এতে ওই নারী দাবি করেন, কামাল আহমদ তাদের কাছে জায়গা বিক্রি করার নামে ৩৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রবাস চলে গেছেন। এখন টাকাও ফেরত দিচ্ছেন না, জায়গাও দিচ্ছেন না। বিষয়টি নিয়ে নরশিংটিলা এলাকায় বিচার-সালিশ হয়েও প্রতিকার পাননি। বরং কামাল আহমদ তার লোকজন দিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন অবিরত।

এদিকে, বৃহস্পতিবার পাল্টা সংবাদ সম্মেলনে প্রবাসী কামাল আহমদের পক্ষে আলী আহমদ মুমিন লিখিত বক্তব্যে বলেন- হাসনা বেগম ও তার স্বামী গ্রিস প্রবাসী মুহিবুর রহমান কোনো টাকা-পয়সা দেননি। তার কাছে জায়গা বিক্রির কোনো কথাও হয়নি। কামাল আহমদের জায়গা ও বাসা দখল করার জন্যই এমন অভিযোগ তুলছেন হাসনা বেগম। এ অভিযোগ মিথ্যা। হাসনা বেগম বাসাটি বর্তমানে দখল করে আছেন। কামাল আহমদের মানুষজন এ বাসায় যেতে পারছেন না। বাসাটি দখলের জন্য কামাল আহমদ ও তার শ্যালক আওয়লাদ মিয়াসহ ৩ জনকে আসামি করে আদালতে দুটি মিথ্যা মামলা দায়ের করেছন হাসনা বেগম।

পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে বলে সংবাদ সম্মেলন অভিযোগ করেন আলী আহমদ মুমিন। তিনি বলেন, ওই নারীর সঙ্গে পুলিশের মাখামাখি রয়েছে। ফলে প্রবাসী কামাল আহমদ ন্যায়বিচার পাচ্ছেন না।

 

এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয় পাল্টা সংবাদ সম্মেলনে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park