1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রোনালদোর দুর্দান্ত গোলে আরব কাপের সেমিতে আল নাসের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :৭৫ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোল। তাতেই আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে আল নাসর। মিশরের ক্লাব আল শোরতার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সিআরসেভেন। সেটিই ম্যাচের একমাত্র গোল। সেই ১৯৮২ সাল থেকে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ আয়োজিত হয়ে আসছে। অবশেষে ৪১ বছর পর পর্তুগিজ মহাতারকার সৌজন্যে প্রথম বার টুর্নামেন্টের ফাইনালে পা রাখল আল নাসর।

বুধবার (৯ আগস্ট) আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে আল শোরতার মুখোমুখি হয়েছিল আল নাসর। প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে ১-০ ব্যবধানে কার্যসিদ্ধি হয় সৌদি আরবের ক্লাবটির। এদিন শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে একের পর এক আক্রমণে যায় আল নাসর। প্রথমার্ধের বেশির ভাগ সময়ই বল ছিল আল শোরতার ডি-বক্সের আশপাশে। মাঝেমধ্যে প্রতি-আক্রমণ থেকে দলটি সুযোগ তৈরির চেষ্টা করলেও আল নাসরের জমাট রক্ষণের ফাঁদ এড়ানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আল নাসরের আক্রমণের তোপে একরকম কোণঠাসা হয়ে ছিল ইরাকি ক্লাবটি।

ম্যাচের ৩১ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন রোনালদো। তবে অফসাইডের কারণে পর্তুগিজ তারকার সেই গোল বাতিল হয়। প্রথমার্ধ গোলশূন্য থেকেই শেষ করতে হয় আল নাসরকে।

বিরতির পরও অব্যাহত ছিল আল নাসরের দাপট। ৭১ মিনিটে দারুণভাবে ডি-বক্সে ঢুকেও পোস্টের অনেক ওপর দিয়ে বল মেরে সুযোগ নষ্ট করেন মানে। একটু পর সেই মানে ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে সুযোগ আসে আল নাসরের সামনে। ভিএআরের সাহায্য নিয়েই পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে দলকে কাঙ্ক্ষিত গোলটি এনে দেন রোনালদো।

আগামী ১৩ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানে নাসরের প্রতিপক্ষ আল হিলাল। সেমিফাইনালে আল শাবাবকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জুতি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park