1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শাবির সিন্ডিকেট সদস্য হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সহ-সভাপতি এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

গত সোমবার (২৪ মার্চ) রাষ্ট্রপতি ও দেশের বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন।

সিলেটের গৌরবজনক প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে সিলেটের এক কৃতী সন্তান এই নিয়োগ পাওয়ায় স্থানীয় শিক্ষামহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সবাই বিশ্বাস করেন, তাঁর অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। শিক্ষার্থীদের উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা।

পেশাজীবী, শিক্ষানুরাগী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরীর এই নিয়োগকে স্বাগত জানিয়ে তাঁর সফলতা ও মঙ্গল কামনা করেছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park