
নিজেস্ব প্রতিনিধি :গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৯মার্চ) উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের শ্রীবহর গ্রামে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করে ভূমির উর্বরতা বিনষ্ট করার অপরাধে এক মামলায় এ জরিমানা করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ আইনে এ জরিমানা করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন,’জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহৃত থাকবে। এছাড়া এ ধরণের অবৈধ কাজ দেখলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।