1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বেশি দামে বিক্রি করায় সিলেটে সয়াবিন তেল কোম্পানীর মালিক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :সিলেটে পবিত্র রমজান মাসের আগেই সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। বাজারে তেল না থাকলেও গোডাউনে মজুত রাখা হয়েছে প্রচুর পরিমাণে তেল, যা পরবর্তীতে উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে।

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বুধবার (৫ মার্চ) রাতে সিলেট বিসিক শিল্প নগরী, খাদিম নগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানের মালিকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, খাদিম নগর এলাকার “আর বি এডিবল ফুড প্রোডাক্ট” প্রতিষ্ঠানটি সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিল। যেখানে ৫ লিটার সয়াবিন তেলের বাজারমূল্য ৮৫০ টাকা, সেখানে ওই প্রতিষ্ঠান ৯৫০ টাকায় তা বিক্রি করছিল। অভিযানের পূর্বে তারা কিছুটা দাম কমিয়ে ৯২৫ টাকা করলেও তেলের মূল্য এখনও বাজারদরের চেয়ে বেশি ছিল। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ড ‘তৃপ্তি’র মোড়কে এ দাম নির্ধারণ করেছিল।

অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বুধবার রাতে অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো. ওমর সানী আকন। এসময় তার সঙ্গে ছিলেন বিএসটিআই সিলেটের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. নজরুল ইসলাম।

অভিযানে “আর বি এডিবল ফুড প্রোডাক্ট” প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মালিক বদরুল ইসলাম (৭৫)সহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়। বদরুল ইসলাম সিলেট নগরের মিরাবাজার আটপাড়া এলাকার বাসিন্দা। তবে গ্রেপ্তার অপর ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে ভোক্তাদের স্বাভাবিক দামে পণ্য সরবরাহ নিশ্চিত করতে বাজারে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park