
নিজস্ প্রতিবেদক :সিলেটের গোলাপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানানোর পাশাপাশি মতিন মিঞায় শাস্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ শোরগোল ফেলেছে। টুইটার, ফেসবুক, ইন্সটাগ্রাম থেকে শুরু করে প্রায় সব সামাজিক যোগাযোগ চলছে নিন্দা ও শাস্তির দাবি।
বৃহ্স্পতিবার(২০ ফেব্রুয়ারী) বিকেলে foyez uddin তাহার ফেইসবুকের টাইমলাইনে মতিন মিঞা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ করেন। এসময় তিনি জানতে চান মতিন মিঞা কোন দলের লোক। জামায়াত থেকে কবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছেন। তিনি আরোও লিখেন, একজন শহীদ জিয়ার সৈনিক কখনো তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে না।
এ বিষয়ে মতিন মিঞার মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ বলেন, তিনি ভাদেশ্বর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী, এজন্য আমরা গোলাপগঞ্জ উপজেলা বিএনপি শ্রীঘ্রই এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিব।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে?
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আজম চৌ:
