1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বৈষম্যবিরোধী ছাত্র ও গনতান্ত্রিক আন্দোলনে গোলাপগঞ্জে আহতদের সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি :টরেন্টোতে বসবাসরত গোলাপগঞ্জবাসীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র ও গনতান্ত্রিক আন্দোলনে গোলাপগঞ্জে আহতদের সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিসের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস ছায়াদের সঞ্চলনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরেন্টের সাবেক সভাপতি ছাদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, সিলেট আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, গোলাপগঞ্জ ফান্ডেশন অব টরেন্টের সমাজকল্যান সম্পাদক আলী হোসেন প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কানাডা বিএনপির সদস্য নাজমুল ইসলাম, পৌর বিএনপির সদস্যসচিব সোহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, ঢাকাদক্ষিন ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মুহিব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সালাহ উদ্দিন, নিজামুল কাদির লিপন, গোলাপগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আজিজুল মুন্না প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সিলেট সাবেক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, লক্ষিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উদ্যোক্তা মিছবাহুল কাদির ফাহিম ও আলী হোসেনের সহযোগিতায় নতুন বাংলাদেশের রুপকার ২৪ জন যোদ্ধাকে সম্মানিত করেছেন। শুধু তাই নয় তারা যে কোন প্রাকৃতিক দূর্যোগে গরীব ও অসহায় মানুষের পাশে সূদুর প্রবাস থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা গোলাপগঞ্জবাসী তা শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের এ সহযোগিতা আগামীতে অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। পরিশেষে এ সংগঠনের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park