1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট সীমান্তে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৮ ডিসেম্বর) বিভিন্ন সময়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের জোয়ানরা এসব অভিযান চালায়।

বিজিবি জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, সোনালীচেলা, দমদমিয়া, কালাইরাগ, শ্রীপুর, উৎমা, কালাসাদেক, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি, ডিবিরহাওড় বিওপি’র জোয়ানরা রোববার পৃথক সময়ে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, শুটকি, স্কিন সাইন ক্রিম, নিভিয়া সফট ক্রিম, কমলা, গরু ও ফেন্সিডিল এবং বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন ও মাছ জব্দ করে। এসময় চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১টি নৌকা জব্দ করা হয়।

জব্দকৃত চোরাই মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন- সীমান্ত সুরক্ষায় ও চোরাচালান প্রতিরাধে এমন অভিযান অব্যাহত থাকবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আহমদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park