1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট আলীয়া মাদরাসা মাঠে ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল শুরু শুক্রবার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার (৬ ডিসেম্বর) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকির শুরু হবে। মাহফিলটি ৬, ৭ ও ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

মাহফিলের প্রথম দিনের উদ্বোধনী বয়ান শুরু হবে শুক্রবার বাদ আসর।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়খুল হাদীস, হযরত মাওলানা মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা হাফিজ ইউনুস আহমাদ পীর সাহেব খুলনা ও খলীফা চরমোনাই, পীর সাহেব চরমোনাই রাহ., হযরত মাওলানা মুফতী সৈয়দ ইসহাক মোঃ আবুল খায়ের ছাহেবজানা পীর সাহেব চরমোনই, হযরত মাওলানা মুস্তফা কামাল শাহপুর হাদীস ও দিবাহী মুহতামিম, ভাটিয়া বাজার মাদরাসা, সুনামগঞ্জ, হযরত মাওলানা নুরুল ইসলাম বারইগ্রামী মুহতামিম, বারইগ্রাম মুরকানিয়া ইসলামিয়া মাদরাসা, সিলেট, হযরত মাওলানা মুফতী আবুল হাসান ইমাম ও খতীব, কেন্দ্রীয় জামে মসজিদ জকিগঞ্জ, হযরত মাওলানা মনজুর রশীদ আমিনী মুহতামিম, দারুল হালীদ খেলাফত বিল্ডিং সিলেট, হযরত মাওলানা মুফতী ওমর ফারুক সন্দ্বীপী খলীফা, আল্লামা আহমদ শফী রাহ, হযরত মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক, হযরত মাওলানা ফয়জুর রহমান নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস, জামেয়া মুহাম্মদিয়া বিশ্বনাথ, হযরত মাওলানা নজমুদ্দীন কাসেমী ইমাম ও খতীব, নাইওরপুল জামে মসজিদ সিলেট, হযরত মাওলানা মুফতী রেজাউল করীম আবরার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, হযরত মাওলানা লোকমান সাদী মুহতামিম জামিয়া মা’আরিফুল কুরআন হবিগঞ্জ, হযরত মাওলানা আব্দুল আউয়াল খলীফা, পীর সাহেব চরমোনাই রাহ., হযরত মাওলানা আব্দুল মজিদ খলিফা পীর সাহেব চরমোনাই রাহ, হযরত মাওলানা আব্দুর রহমান মুহাদ্দিস জামিয়া গহরপুর সিলেট, হযরত মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী পরিচালক তালীমুল ইসলাম ইনস্টিটিউট ঢাকা, হযরত মাওলানা নোমানুল হক চৌধুরী নাজিমে তা’লীমাত সুলতানপুর মাদরাসা, হযরত মাওলানা রেজাউল করীম টাঙ্গাইল সদর, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। এছাড়াও আরো দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ ওয়াজ মাহফিলে বক্তব্য রাখবেন।

বাংলাদেশ মুজাহিদ কমিটির সভাপতি আলহাজ ইসহাক আহমেদ জানিয়েছেন, মাঠজুড়ে বিশাল বড় প্যান্ডেল তৈরী করা হয়েছে। মুসুল্লিদের ওয়াজ শুনার জন্য এবং পর্দার সাথে মহিলাদের বয়ান শোনার জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় প্রশাসন সহ মাহফিল কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক কাজ করছে। মাহফিল সফলে পোস্টারিং লিফলেট ব্যানার ফেস্টুন মাইকিং সহ শহরের সকল ইমামদের দাওয়াত এবং তাদের মাধ্যমে মুসল্লিদের দাওয়াতের ব্যবস্থা করা হয়েছে। সার্বক্ষণিক জেনারেটর সহ নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।

৩ দিনব্যাপী মাহফিলে প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই ও মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজরা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park