
গোলাপগঞ্জ: গোলাপগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকার।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন, শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন, শহীদ নাজমুল ইসলামের ভাই সাইফুল ইসলাম, শহীদ মিনহাজের ভাই সঈদুল আলম, শহীদ হাফিজ কামরুল ইসলাম পাভেলের পিতা রফিক উদ্দিন। আহতদের পক্ষ থেকে বক্তব্য দেন, রেদওয়ান আহমদ হৃদয়, সাজু আহমদ, নাহিদুর রহমান, লিটন আহমদ।
উপজেলা মডেল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিনের কোরআন তেলাওয়াতে শুরু হওয়া স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ,ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল আহমদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, উপজেলা জামায়াতের আমির আব্দুল আজিজ জামাল, নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুর খালিক, বিএনপি নেতা সালাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম শাহিন সহ গত ৪ আগস্ট ৭ শহীদের পরিবার-পরিজন, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র অভ্যুত্থানের সমন্বয়ক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সকল শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তরা বলেন, ছাত্র—জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সবার ঐক্য এবং সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে রাষ্ট্রের যৌক্তিক সংস্কার না করে নির্বাচন দিলে আবারো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হবে। এখনো ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেমে নেই। তাই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠান শেষে গোলাপগঞ্জের ৭ জনসহ গণ অভ্যুত্থানের সকল শহীদদের মাগফেরাত ও আহতদের দ্রæত সুস্থ্যতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আজমী
