1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে ট্রাকে পাথরের নীচে মিলল ২৮০ বস্তা ভারতীয় চিনি

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটে পুলিশের অভিযানে ফের ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসময় আটক হয়েছেন এক যুবক। আকবর মিয়া (৪২) নামের ঐ যুবক সিলেটের জালালাবাদ থানার আঙ্গারুয়া এলাকার এলাইছ মিয়ার ছেলে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মহানগরীর শাহপরাণ থানাধীন মুরাদপুর এলাকায় সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এসময় মুরাদপুরের দিকে আসা একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দিলে ট্রাকটি থামে। ট্রাকে পাথর বুঝাই করা ছিলো। পরে সন্দেহের বশে কিছু তল্লাশী করে পাথর সরাতেই পলিথিন দ্বারা আবৃত ২৮০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা। এসময় আকবর মিয়াকে আটক করা হয়। পরে তাকে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park