
গোলাপগঞ্জ : সিলেটের গোলাপগঞ্জের পৌর শহরে ঐতিহ্যবাহী খাদ্য প্রস্ততকারী প্রতিষ্টান পিউরিয়া’র নতুন শাখা যাত্রা শুরু করেছে। সোমবার সকাল ১০টায় গোলাপগঞ্জ মডেল থানা সংলগ্ন গোলাপগঞ্জ শাখার ফিতা কেটে উদ্বোধন করেন পিউরিয়া ফুড প্রোডাক্টস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: কফিল উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিউরিয়া ফুড প্রোডাক্টস লি: এর চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল উদ্দিন।
অনুষ্ঠানে ব্যবসার বরকতের জন্য পবিত্র কোরআন খতম করা হয়। খতম শেষে বিশেষ মোনাজাত করেন গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ারিছ উদ্দিন।
এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পিউরিয়া ফুড প্রোডাক্টস লি: এর সিলেট জোনের এ.জি.এম মোহাম্মদ শওকত আলী,
পিউরিয়ার পরিদর্শন বিভাগের শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম, গোলাপগঞ্জ শাখার ম্যানেজার সাকলাইন সহ ব্যবসায়ী, সাংবাদিক ও গণমান্য ব্যক্তিবর্গ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আজমী
