1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে চার ছিনতাইকারী গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে চার ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাতে কদমতলীস্থ রেল স্টেশন গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- শাহীরুল ইসলাম জীবন (১৯), তানভীর হোসেন (১৮), রিমন আহমদ (১৮) ও শাকিল আহমদ (১৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ হয়ে পথচারীদেরকে আটক করে চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও জোর করে মোবাইল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল ছিনতাইয়ের করতো। এমন অভিযোগে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্নরকম দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park