1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে দিন দুপুরে ফুলকলি’র ১ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট নগরীতে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২ নভেম্বর) শাহজালাল উপশহর এলাকায় ছিনতাইকারীরা ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড এর ১ লাখ নব্বই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় শাহপরাণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ করেছেন, ফুলকলি ফুডপ্রোডাক্টস লিমিটেড সিলেট বিভাগরে ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দিন।

অভিযোগের বিবরনে জানা যায়, শনিবার ফুলকলির নিজস্ব গাড়ি চালক মোঃ আবু সালেহ চৌধুরী (৪২) প্রতিষ্ঠানের চন্ডিপুল শাখা থেকে ১ লক্ষ ত্রিশ হাজার টাকা এবং লালা বাজার শাখা থেকে ষাট হাজার টাকা গ্রহন করে ফের গাড়ি যোগে খাদিম নগরের উদ্দেশ্যে রওয়ানা হন। শিবগঞ্জ আসা মাত্র গাড়িটি বিকল হয়ে যায়। পরে শিবগঞ্জস্থ শিবলী মটরসে গাড়ি রেখে যন্ত্রাংশ ক্রয় করার জন্য তিনি সুবহানীঘাটে আসেন। সেখানে ক্রয় শেষে বেলা ১২টার দিকে উপশহর রোজভিউর সামন থেকে লোকাল সিএনজি যোগে শিবগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় গাড়িতে উঠলো যাত্রীবেশী আরো তিনজন ছিনতাইকারী। শাহজালাল উপশহরের বি-ব্লকের নার্সিং কলেজের সম্মুখে আসামাত্র ওই ছিনতাইকারীরা অভিনব কায়দায় এক লক্ষ নব্বই হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। দিনদুপুরে এমন ঘটনায় হতবাক হয়েছেন কোম্পানীর ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দীন। তিনি বলেন দিনদুপুরে এ ধরনের ঘটনা হলে মানুষ কিভাবে রাতে চলবে।

শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, উপশহরে সিএনজিতে থাকা অজ্ঞাত ৩ ব্যক্তির বিরুদ্ধে ছিনতাই হওয়া বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park